সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

ওমরাহ পালনকারীদের জন্য সৌদির নতুন নির্দেশনা

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন
ওমরাহ পালনকারীদের জন্য সৌদির নতুন নির্দেশনা
সুনামকণ্ঠ ডেস্ক :: স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এই নির্দেশনায় মক্কায় গ্র্যান্ড মসজিদে ওমরাহ’র আনুষ্ঠানিকতা শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেয়া হয়েছে। সৌদি হজ মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের গ্র্যান্ড মসজিদ (হেরাম) এর আশপাশে নির্ধারিত নাপিত বা নাপিতের দোকানে চুল কাটানোর গুরুত্ব তুলে ধরেছে। যাতে তাদের স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষিত থাকে। বলা হয়েছে, এই স্থানগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে। মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এসব জানিয়েছে, হারাম শরিফের আশপাশে নির্ধারিত স্থানে অনুমোদিত নাপিতদের মাধ্যমে আপনাকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে চুল ছাঁটা বা মাথা মু-ানোর বলা নির্দেশনা দেয়া হয়েছে। এতে পরিষ্কার এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়। সৌদি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ১ কোটি ৩৫ লাখ মুসলিম ওমরাহ পালন করেছেন। দেশটি আগামী বছর ১ কোটি ৫০ লাখ মুসলিমকে ওমরাহ পালনের জন্য স্বাগতম জানাতে পরিকল্পনা নিয়েছে। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে এবং ভিসাধারীরা স্থল, আকাশ এবং সমুদ্র বন্দর দিয়ে গোটা দেশে প্রবেশ ও যেকোনো বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি পাবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক