সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন

১০দিন ধরে নাগরিক সেবা বন্ধ, দুর্ভোগে ইউনিয়নবাসী

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৩:৩৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৩:৩৩:২৮ অপরাহ্ন
১০দিন ধরে নাগরিক সেবা বন্ধ, দুর্ভোগে ইউনিয়নবাসী
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদে সব ধরণের নাগরিক সেবা কার্যক্রম গত ১০দিন ধরে বন্ধ রয়েছে। এতে করে নাগরিকত্বের সনদপত্র, প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ ও ওয়ারিশনা সনদপত্রসহ সব ধরনের নাগরিক সেবা না পাওয়ায় ওই ইউনিয়নের মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলোয়ার হোসেন বলেন, আমাদের ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ গত ১ নভেম্বর থেকে তিন মাসের জন্য ছুটিতে রয়েছেন। তাই প্রশাসনিক অনুমতি না পাওয়ায় সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশার ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেতে জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি লাগে। কিন্তু নাগরিক সেবা দিতে কারও অনুমতি লাগে না। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বিষয়টি হয়তোবা বুঝতে পারছেন না। তাঁকে সব ধরনের নাগরিক সেবা দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ