সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংযোগ সড়ক নেই ৭ বছর, ঠায় দাঁড়িয়ে সেতু

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ১২:২৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ১২:২৭:২১ অপরাহ্ন
সংযোগ সড়ক নেই ৭ বছর, ঠায় দাঁড়িয়ে সেতু
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বাদাঘাট-চাঁনপুর সড়কের মধ্যে শান্তিপুর নদীর উপর ৭ বছরের বেশি সময় পূর্বে ৩২ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুতে উঠার জন্য দুই পাশে মাটি ভরাট করা হয়নি, নেই কোনো সংযোগ সড়কও। ফলে নদীর উপর ঠায় দাঁড়িয়ে আছে সেতুটি। এই অবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে বড়ছড়া, চারাগাঁও, বাগলী তিনটি শুল্ক বন্দরসহ চলাচলকারী ১৫-২০ গ্রামের বাসিন্দাদের। তাই দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে অচল সেতুটিকে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষাধিক মানুষের চলাচলের সুবিধার্থে শান্তিপুর নদীর উপর সেতুটি নির্মাণ করা হলেও একদিনের জন্যও তা ব্যবহার করার সৌভাগ্য হয়নি এলাকাবাসীর। আর জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ৭ বছরেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেনি। তাহিরপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭অর্থ বছরে এলজিইডি (সুনামগঞ্জ) হিলিপ প্রকল্পে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বাদাঘাট-চাঁনপুর সড়কের শান্তিপুর নদীর উপর ৩২ লাখ টাকা ব্যয়ের ব্রিজের দরপত্র আহ্বানের পর নির্মাণকাজের ঠিকাদারি পায় জামালগঞ্জ উপজেলার পারভেজ এন্টারপ্রাইজ। আর ২০১৭ সালে সেতুটি নির্মাণকাজ স¤পন্ন করা হয়। স্থানীয়রা জানান, সরকারের অর্থ ব্যয় হলেও জনদুর্ভোগ কমেনি। সেতু নির্মাণের পর ঠিকাদারি প্রতিষ্ঠান সামান্য মাটির কাজও করেনি। এছাড়াও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের (৩ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দের) আওতায় তৎকালীন সময়ে বরাদ্দ দেয়া হলেও শতভাগ মাটির কাজ হয়নি। আর সংযোগ সড়ক না থাকায় নির্মাণের পর থেকে একদিনের জন্যও ব্যবহার করা হয়নি সেতুটি। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, উপজেলার উত্তর শ্রীপুর, দক্ষিণ বড়দল ইউনিয়নের ৩০টি গ্রামের বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই পথে বাদাঘাট বাজার হয়ে তাহিরপুর উপজেলা সদরে চলাচল করেন। হেমন্তে এ নদীটি শুকিয়ে গেলে চলাচল করতে পারলেও বর্ষায় নদীটি পানিতে ভরে যাওয়ার কারণে এ পথে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই পথে চলাচলকারী চাঁনপুর গ্রামের বাসিন্দা জমির আলী জানান, সেতুর সাথে সংযোগ সড়ক হলে এলাকার অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আর আমরা দুর্ভোগ থেকে মুক্তি পেতাম। তাই সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের উপযোগী করার দাবি জানাই। উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া জানান, সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোন কাজেই আসছে না। দুর্ভোগের শিকার হতে হচ্ছে এই পথে চলাচলকারী সবাইকে। তাহিরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাহিদুল ইসলাম জানান, জনদুর্ভোগ লাঘবে সেতুটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি