সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা হাসান

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০১:৪৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০১:৪৮:০২ অপরাহ্ন
উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা হাসান
সুনামকণ্ঠ ডেস্ক :: আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হলো কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৌশলগত কারণে তাকে উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, কমিশন যেগুলো হয়েছে, আগামীকালের মধ্যে বাকিগুলো চূড়ান্ত করা হবে। এরপরেই সংস্কারের কাজগুলো শুরু হবে। নির্বাচন, জুলাই আগস্টে এর গণহত্যার বিচার ও সংস্কারকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন