সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

৬ দফা দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০১:৫৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০১:৫৩:৫৬ অপরাহ্ন
৬ দফা দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ
সুনামকণ্ঠ ডেস্ক :: স্বতন্ত্র পরিদফতর গঠনসহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য অধিদফতর অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিক্যাল টেকনোলজিস্ট এবং ফার্মেসি শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বিক্ষোভ করেন। অধিদফতরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। তাতে স্বাস্থ্য অধিদফতর ভবনে বাইরে থেকে কোনও কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেননি এবং ভেতর থেকেও কেউ বাইরে যেতে পারেননি। পরে মহাপরিচালকের আশ্বাসে তারা স্বাস্থ্য অধিদফতর ত্যাগ করেন। বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। দাবি পূরণ করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। বিক্ষোভকালে ‘রক্ত লাগলে রক্ত নিন, উচ্চ শিক্ষার সুযোগ দিন’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা। স্বতন্ত্র পরিদফতর গঠন ছাড়াও মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ডিপ্লোমাধারীদের দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুপাতিক হারে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত করা নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে, ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে (আইএইচটি) বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে একটি বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। এছাড়া মেডিক্যাল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়নের পাশাপাশি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালুর দাবিও জানিয়েছেন তারা। বেলা ১টার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা হলেও তিনি দেশের বাইরে অবস্থান করায় আগামী বৃহ¯পতিবার বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টার দিকে স্বাস্থ্য অধিদফতরের দুটি ফটকের তালা খুলে দেন আন্দোলনকারীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ