সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

আমন ধান কর্তন উদ্বোধন

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৩:৫৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৩:৫৫:২৮ অপরাহ্ন
আমন ধান কর্তন উদ্বোধন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কৃষকের নিয়োজিত ৫জন শ্রমিকের পাশাপাশি উপজেলার দুধবহর গ্রামের নূর জামান (৫৫) নামের এক কৃষকের গ্রাম সংলগ্ন শিমের বন্দে আবাদ করা ৩৪ শতক আমন জমির ধান কর্তনের মধ্য দিয়ে এ উপজেলায় আমন ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারিকুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার বলেন, এ উপজেলার ছয়টি ইউনিয়নে এবার তিন হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে আমন ধান কর্তন শেষ হবে। গত বছরের তুলনায় এবার আমন ধানের বা¤পার ফলন হয়েছে। প্রতি কিয়ার (৩২) শতক জমিতে ধান উৎপাদন হচ্ছে ১৬ থেকে সাড়ে ১৬মণ। গত বছর কিয়ার প্রতি উৎপাদন ছিল ১৪ থেকে ১৫ মণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স