সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৮:৫৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৮:৫৮:১৩ পূর্বাহ্ন
ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ফেসবুক পোস্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে। স্থানীয় একাধিক সূত্র জানায়, ফেসবুকে একটি পোস্ট নিয়ে গত ১১ নভেম্বর সোমবার বাগময়না তাজপুর গ্রামের সুজাত মিয়া ও আবদুল মিয়ার লোকজনের মধ্যে প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোন হতাহতের আগেই স্থানীয় শালিসি ব্যক্তিরা উভয়পক্ষকে সরিয়ে দিলে আর সংঘর্ষ হয়নি। এরই জের ধরে ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে আবারো দুই পক্ষের লোকজন রণসাজে সজ্জিত হয়ে মাইকিং করে সংঘর্ষে লিপ্ত হন। প্রায় ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ সুজাত মিয়া (৭০) সুলফির আঘাতে মৃত্যুবরণ করেন। সংঘর্ষে আহতরা হলেন- জাবেদ আলী, রেকুল মিয়া, সুনু মিয়া, মহিম মিয়া, সেজুল মিয়া, লিটন মিয়া, হেলাল মিয়া, আবদুল মোমিন, কাজল মিয়া, মারুফ মিয়া, জয়নাল আবেদীন, জুনেদ আলী, হোসেন মিয়া ও সেকুল মিয়া। এর মধ্যে ১৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়রা জানান, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরও কথা কাটাকাটি নিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স