সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল : উপদেষ্টা নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:০৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:০৮:৫৫ পূর্বাহ্ন
ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল : উপদেষ্টা নাহিদ ইসলাম
সুনামকণ্ঠ ডেস্ক :: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন মালিক সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গত তিনমাসের বিষয়ে সবাই সন্তোষ জানিয়েছে যে গণমাধ্যমের পরিস্থিতি উন্নতি হয়েছে। তারা বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করতে পারছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেরকম একটি নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল এবং নানান সংস্থা থেকে নানানভাবে তাদের ফোন করে হেনস্তা করা হতো। সংবাদগুলোকে পক্ষপাতিত্ব করানো হতো, সেই জিনিস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হবে না বলে প্রথমেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। সবাই যেটা বলেছেন এ স্বাধীনতা কীভাবে টেকসই হতে পারে। যাতে এটা চলমান থাকে এবং এ অন্তর্বর্তী সরকারের পর যেকোন সরকার আসলেও যাতে আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারি। কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। তিনি বলেন, বিগত সরকারের সময় অনিয়ম, দুর্নীতি হয়েছে সেটি হয়তো সেসময় প্রচার করা সম্ভব হয়নি। এখন হয়তো সেই সময় এসেছে। সেই তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে তাদের বিচারের আওতায় আনা হবে। এটি চলমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি