সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:১৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:১৯:০৫ পূর্বাহ্ন
দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫)সহ অন্তত ১০জন আহত হন। গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে শরিশ্যাম গ্রামের সামনের সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত বৃদ্ধ মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১২টার দিকে মারা যান। তাঁর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের সামনের সড়কে গত ২৮ অক্টোবর বেলা ১২টার দিকে শরিশ্যাম গ্রামের সবুজ মিয়ার (৪৫) ছেলে মারুফ মিয়া (১০) একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ের নাতি সীতা বেগমের (৬) উপর বাইসাইকেল তুলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মোহাম্মদ আলী শিশু মারুফকে গালমন্দ করেন। ঘটনাটি মারুফ মিয়া তার বাবা সবুজ মিয়াকে জানায়। ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে শরিশ্যাম গ্রামের সামনের সড়কে মোহাম্মদ আলীর সঙ্গে এ নিয়ে সবুজ মিয়ার কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে লাঠি, দা, ধারালো অস্ত্রের আঘাতে নারী-পুরুষসহ দুই পক্ষের অন্তত ১০জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত মোহাম্মদ আলীকে ওইদিন সন্ধ্যায় পাশের নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১০টার দিকে আহত ওই বৃদ্ধকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওইদিন রাত তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সোখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টা বেজে ১০মিনিটের সময় তিনি মারা যান। ধর্মপাশা থানার এসআই সনজিত কুমার রায় বলেন, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলীর ছোট ভাই আবদুল মজিদ (৫১) বাদী হয়ে সবুজ মিয়াসহ নয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮ থেকে ৯জনকে আসামি করে গত ২৯ অক্টোবর থানায় একটি মামলা করেছেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত একজনকে আমরা গ্রেফতার করেছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যসব আসামিরা পলাতক রয়েছেন। গুরুতর আহত বৃদ্ধ মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর সোমবার রাতে মারা গেছেন। লাশ এখনো বাড়িতে এসে পৌঁছায়নি। আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন