সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ

রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত আবদুল্লাহ

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:২৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন
রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত আবদুল্লাহ
সুনামকণ্ঠ ডেস্ক :: সম্প্রতি ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত নিজের ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এর পাশাপাশি বিভিন্ন কর্মসূচির ঘোষণাও তাকে ফেসবুকে দিতে দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মকা- নিয়েও তিনি স্ট্যাটাস দেন। মঙ্গলবার হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। তিনি এই স্ট্যাটাস কাকে উদ্দেশ্য করে দিয়েছেন তা জানা যায়নি। গত সোমবারও সম্প্রতি নতুন দুই উপদেষ্টা নিয়োগের বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ। ওই স্ট্যাটাসে তিলি লিখেন, বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভন্ডামি আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন? এছাড়াও তিনি সোমবার নিজের ফেসবুক প্রোফাইল লাল করে লিখেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।’ এভাবে প্রতিনিয়ত নানা ইস্যুতে হাসনাত আবদুল্লাহকে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স