সুনামগঞ্জ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

বিষমিশ্রিত খাদ্যের ধীর বিষক্রিয়া থেকে মানুষকে রক্ষা করুন

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:২৯:১৪ পূর্বাহ্ন
বিষমিশ্রিত খাদ্যের ধীর বিষক্রিয়া থেকে মানুষকে রক্ষা করুন
বিষমিশ্রিত খাদ্যের ধীর বিষক্রিয়া থেকে মানুষকে রক্ষা করুন সংবাদে প্রকাশ, ‘কক্সবাজারের হোটেল-মোটেল জোন ও সৈকত এলাকায় সারি সারি শুঁটকির দোকানে সব সময় লেগে থাকে ক্রেতাদের ভিড়। পর্যটকেরা অনেক সময় না জেনেই তড়িঘড়ি করে রাসায়নিক দেওয়া শুঁটকি কিনে প্রতারিত হন। আবার দেশি শুঁটকি ভেবে অনেকে কেনেন বাইরে থেকে আমদানি করা ভেজাল ও নি¤œমানের শুঁটকি।’ আমাদের দেশে খাদ্যদ্রব্যে মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানোর প্রবণতা আছে। খাদ্যদ্রব্যকে দীর্ঘ দিনব্যাপী তাজামতো, দেখতে ভালো অবস্থায় রাখার জন্যে ব্যবসায়ীরা এমন করেন। তা যে- কারণেই তাঁরা এটা করে থাকুন না কেন এটা খাদ্যসামগ্রীতে বিষ মেশানোর সামিল এবং প্রকারান্তরে জনস্বাস্থ্যের জন্যে ভয়াবহ রকমের ক্ষতিকারক। এর ফলে মারাত্মক ক্যানসারসহ বিভিন্ন দুরারোগ্য রোগে মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। কিন্তু ব্যবসায়ীদের এই অপকর্মকে কার্যত নির্মূল করার কোনও কার্যকর প্রচেষ্টা সরকার পক্ষ থেকে করা হয় না। তার প্রমাণ হলো রাস্তার দুপাশের ফল দোকানের ফরমালিন মেশানো ফলগুলো অবাধে বিক্রি হচ্ছে। আমাদের দেশেই এমন হয়, বিদেশে সচরাচর এমনটা দেখা যায় না। তাঁরা এতোটাই স্বাস্থ্যসচেতন। সরকারের উচিত এইসব ব্যবসায়ীদেরকে ফরমালিন মেশনো ফল বিক্রি করতে বিরত করা এবং মাইকিং করে সকল জনসাধারণকে এইসব ফল কিনতে বারণ করা। চিকিৎসকদের উচিত মাঝে মাঝেই জনসাধারণের মাঝে এইসব জনস্বাস্থ্যবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে প্রচারে নামা। তাছাড়া জনগণকে বিষাক্ত খাদ্যদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকার জন্যে সরকারি হাসপাতালগুলোর পক্ষ থেকে জনগণকে সতর্ক করার ব্যবস্থা করে প্রতিপন্ন করা যে, এই সতর্কীকরণও চিকিৎসার একটি অপরিহার্য অংশ। কিন্তু এমনসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে সচরাচর দেখা বা শোনা যায়নি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকেও এ ব্যাপারে স্বতপ্রবৃত্ত হয়ে তৎপরতা প্রকাশে উৎসাহী হতে দেখা যায় না। এইভাবে এই দেশটাই বলতে গেলে একটি ধীরবিষক্রিয়ার (স্লোপয়জনিংয়ের) খপ্পড়ে পড়া প্রতিবন্ধী মানুষের দেশ হয়ে পড়েছে। কতিপয় ব্যবসায়ীর ব্যবসা করে বেঁচে থাকার অধিকার দিতে গিয়ে সমগ্র দেশের মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে রাখার কোনও অধিকার কারও নেই, সরকারেরও থাকতে পারে না। এমতাবস্থায় যে-কারও মনে হতে পারে, আমাদের দেশের স্বাস্থ্যব্যবস্থা দেশের মানুষকে বিষ খাইয়ে অসুস্থ করে সে-অসুস্থতার চিকিৎসা করে ঔষধ বিক্রয় করে মুনাফা লুটার ধান্দায় ব্যস্ত আছে এবং এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছে রাজনীতিক সমাজের ব্যবস্থাপত্রানুসারে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি করছি, এইভাবে ধীরবিষক্রিয়ার (স্লোপয়জনিংয়ের) কারণে স্বাস্থ্যক্ষতির ঝুঁকিতে পতিত দেশের মানুষকে রক্ষা করুন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী