সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

সুনামগঞ্জ-৩ আসন নিজেকে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:১০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:১০:৪৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৩ আসন নিজেকে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর উপজেলা) আসনে নিজেকে জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজের বক্তব্য পেশ করেন তিনি। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, ভয়ভীতি উপেক্ষা করে, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে গত ১১ বছর ধরে আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির প্রচারণা চালাচ্ছি। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আমার বিরুদ্ধে লন্ডনে একটি এবং বাংলাদেশে আরো একটি হয়রানিমূলক মামলা করেছিলেন। দৈনিক আমার দেশ পত্রিকার স¤পাদক মাহমুদুর রহমানকে সমর্থন ও তার ওপর হামলার প্রতিবাদ করায় ২০১২ সালের নভেম্বর মাসে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। এভাবে জাতীয়তাবাদী দলের আদর্শ প্রচারের কারণে আমাকে মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু এসব প্রতিকূলতা ডিঙ্গিয়ে আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে তৃণমূলে কাজ করে যাচ্ছি। এখন তৃণমূলের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি আগামী জাতীয় নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছি। প্রার্থিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, আমার অতীতের নির্যাতিত হওয়ার ঘটনা ও মাঠে আমার রাজনৈতিক অবস্থা বিবেচনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিবেচনা করবেন। তারা যে সিদ্ধান্ত দেবেন আমি মেনে নেব। সংবাদ সম্মেলনে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ছলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এস এম রাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজমুল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোফাসসির আহমেদ রিয়াদ, সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. মুর্শেদ আহমেদ, ছাত্রদল নেতা তপু ইসলাম ইমন, ত্বাকিন মিয়া, জিসান, ফখরুল ইসলাম রিহান, মিনহাজুল আলম এবং উপজেলা বিএনপি , অঙ্গসহযোগী সংগঠনের নেবৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা