সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

অর্ধ শতাধিক অসচ্ছল রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:১২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:১২:১৬ পূর্বাহ্ন
অর্ধ শতাধিক অসচ্ছল রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বিনামূল্যে অর্ধ শতাধিক অসচ্ছল রোগীকে চোখের ছানি অপারেশন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ পৌর মিলনায়তনে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সহযোগিতায় ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় অসচ্ছল রোগীদের চোখের ছানি অপরেশন উদ্বোধন করা হয়। সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. নূর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক গোলাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, অ্যাডভোকেট অজিত কুমার দাস। ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. নূর হোসেন জানান, বুধবার দুই শতাধিক রোগীকে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ৬৫ জন অসচ্ছল রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়। অপারেশেনের জন্য বাছাই করা রোগীদের সুনামগঞ্জ ভার্ড চক্ষু আসহাতালে নিয়ে আসা হয়েছে। সন্ধ্যার মধ্যেই তাদের অপারেশ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, চলতি বছরের ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় ৩৫টি ক্যাম্পের মাধ্যমে সাড়ে ৭শত অসচ্ছল রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন