সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

হত্যা মামলায় ভাই-ভাবির যাবজ্জীবন কারাদন্ড

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:১৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:১৬:২২ পূর্বাহ্ন
হত্যা মামলায় ভাই-ভাবির যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামে বাড়ির জায়গা-জমির ভাগ-বাটোয়ারা ও সীমানা নির্ধারণের জের ধরে পুলিশ সদস্য নিজাম উদ্দিনকে হত্যার দায়ে তার ভাই ও ভাবিকে যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করে রায় দিয়েছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ রায় দেন সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক তেহিসন ইফতেখার। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউপির ইনাতনগর গ্রামের মো. জহুর উদ্দিনের ছেলে নিহত পুলিশ সদস্যের আপন ভাই মো. জামাল উদ্দিন ও জামাল উদ্দিনের স্ত্রী মোছা. আছমা বেগম। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন। এর আগে সুনামগঞ্জ সদর মডেল থানায় গত ৬ এপ্রিল ২০১৮ সালে নিহত পুলিশ সদস্যের স্ত্রী মোছা. রুজিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ এপ্রিল ছুটি ভোগ করার জন্য পুলিশ সদস্য নিজাম উদ্দিন তার সদর উপজেলার গৌরারং ইউপির ইনাতনগরস্থ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর বাড়ির জায়গা জমির ভাগবাটোয়ারা ও সীমানা নির্ধারণের জের ধরে তাকে তার বড়ভাই জামাল উদ্দিনসহ তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ২০১৮ সালের ৫ এপ্রিল সকালে তাদের বাড়ির উঠানে লোহার রড, শাবল, লাঠি ও ক্রিকেট ব্যাট হাতে নিয়ে উপর্যুপরি মারধর করে। পরে চিৎকার শুনে পুলিশ সদস্য নিজাম উদ্দিনের স্ত্রী দৌড়ে এসে দেখতে পান ঘটনাস্থলে জামাল উদ্দিন লোহার রড দিয়ে তার স্বামীর মাথায় আঘাত করছেন। এ সময় তাকে বাধা দিলেও নিজাম উদ্দিনের মৃত্যু নিশ্চিত করার জন্য জামাল উদ্দিন লোহার রড দিয়া পুনরায় তার মাথায় ও মুখে উপর্যুপরি আঘাত করতে থাকেন। একই সাথে বিবাদী অলিউর রহমান হাতে থাকা কাঠের ক্রিকেট ব্যাট দিয়া এবং বিবাদী আছমা বেগম লাঠি দিয়া নিজাম উদ্দিনকে এলোপাতাড়িভাবে মাথায় ও শরীরে আঘাত করে। বিবাদী সাজেদা আক্তার ও আবেদা আক্তারদ্বয় বাঁশের লাঠি দিয়ে বেধড়কভাবে তার নিজাম উদ্দিনকে আঘাত করতে থাকে। একপর্যায়ে পুলিশ সদস্যের স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে লোকজন এসে তার স্বামীকে মূমূর্ষু অবস্থায় বিবাদীদের কবল হতে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সিলেট সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার সময় জখম জনিত কারণে পুলিশ সদস্য নিজাম উদ্দিনের মৃত্যু হয়। পরে বাদীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে আসামি জামাল উদ্দিন ও মোছা. আছমা বেগম-এর বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/৪৪৭/৩০২ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু