সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

স্বাস্থ্য সহকারী পদে নিয়োগবঞ্চিতের হাইকোর্টে রিট

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:১৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:১৭:৩৬ পূর্বাহ্ন
স্বাস্থ্য সহকারী পদে নিয়োগবঞ্চিতের হাইকোর্টে রিট
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের চূড়ান্ত ফলাফলের উপর চলতি বছরের গত মে মাসের ৭ তারিখ প্রকাশিত ফলাফলের বিরুদ্ধে ৯ মে সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ করেন নিয়োগবঞ্চিত প্রার্থী সীমা রানী রায়। ওই পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থী হলেন জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ড (সাবেক/পুরাতন) এর স্বাস্থ্য সহকারী সুপারিশপ্রাপ্ত নাছিমা আক্তার যার রোল নং- ২৪৫০১৯০২৪৭১। তার লিখিত পরীক্ষায় পেপার জালিয়াতি, নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ভুয়া বহিরাগত স্থায়ী ঠিকানা দিয়ে চাকরিতে যোগদান করায় তার বিরুদ্ধে চলতি বছরের ১৬ জুলাই হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর শুনানী শেষে নাছিমা আক্তারের নিয়োগ ৪ সপ্তাহের মধ্যে কেন অবৈধ হবে না মর্মে রোল জারি করেছেন হাইকোর্ট বেঞ্চ। অপরদিকে, পিটিশনকারীকে নিয়োগ দিয়ে অর্ডার নিষ্পত্তি করতে ৩০ দিনের সময় বেঁধে নির্দেশ দিয়েছেন এবং রায়কে পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন বিচারপতি আশীষ রঞ্জন দাশ ও বিচারপতি ফাহমিদা কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। যার রিট পিটিশন নং - ৯২৯৯/২০২৪ইং। জানাযায়, নাসিমা আক্তার তার জাতীয় পরিচয়পত্র দিয়ে এপ্লিকেশন সাবমিট করেছিলেন। নিয়োগপত্রের ক্রমিক নং- ১৬৮ নাম্বারে উল্লেখিত নাসিমা আক্তারের স্থায়ী ঠিকানা এবং তার আবেদনের শুরুতে দাখিলকৃত জন্মনিবন্ধন ও এনআইডি কার্ডে স্থায়ী ঠিকানার সাথে গড়মিল পাওয়া যায়। যা নিয়োগ বিজ্ঞপ্তির ০৫ নাম্বারের (ক্রমিক নং- ৯) ও ১৩ নাম্বারের শর্তাবলীর নিয়োগ বিধিমালার পরিপন্থী হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী ঠিকানার বাসিন্দা হতে হবে উল্লেখ আছে বিধায় যাচাইক্রমে আবেদন করার সময় উক্ত ওয়ার্ডে তার কোন স্থায়ী ঠিকানার দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। এই কারণে তাকে ভুয়া/বহিরাগত প্রার্থী বলা যেতে পারে আবেদনে উল্লেখ করেন রিটপিশনকারী ও উক্ত ওয়ার্ডে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সীমা রানী রায়। যার রোল নং-১৮৫০৪৪০০২৮৯। এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ নিয়ে যে উচ্চ আদালতে পিটিশন করা হয়েছিল, হাইকোর্টের পাঠানো অর্ডার আমি পেয়েছি। এটা পুলিশ ভেরিফিকেশন করার জন্য পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন