সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নারী নিহত

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৮:৫৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৮:৫৮:৫০ পূর্বাহ্ন
ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নারী নিহত
দোয়ারাবাজার প্রতিনিধি :: ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষের জেরে শামছুন্নাহার (৩৫) নামে এক নারী খুন হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দোয়ারাবাজারের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শামছুন্নাহারের তিন বোন এবং বোনজামাই আহত হয়েছেন। পুলিশ জানায়, সোনা মিয়ার মেয়ে নুরুন্নেছা বেগমের ছাগল পাশের বাড়ির চাচাতো ভাই জনিক মিয়ার কদম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার রাতে দুই পক্ষে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এসময় প্রতিপক্ষের লোকজন শামছুন্নাহার বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় শামছুন্নাহারের বোন আক্তারুন্নেছা, মমতাজ বেগম ও নুরুন্নেছা এবং বোনজামাই রাজিব মিয়া আহত হন। তাদের প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বৃহ¯পতিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, একটি কদম গাছের পাতা ছাগলে খাওয়া নিয়ে নিজেদের আত্মীয়-স্বজনের মধ্যে মারামারিতে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই ওখানে গেছে। নিহত শামছুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক