সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভা

ফসলরক্ষা বাঁধের জরিপ দ্রুত শেষ করে প্রকল্প গ্রহণের আহ্বান

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৯:০৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৯:০৩:৫৪ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধের জরিপ দ্রুত শেষ করে প্রকল্প গ্রহণের আহ্বান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন, কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের মোক্তারপাড়ায় দৈনিক সুনামকণ্ঠের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক বিজন সেন রায়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম সাধারণ স¤পাদক একে কুদরত পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক স¤পাদক দুলাল মিয়া, প্রচার সম্পাদক শহীদ নূর আহমেদ, সদস্য অ্যাডভোকেট সুব্রত দাশ, হাবিবুল্লাহ আছকির তালুকদার প্রমুখ। অনুষ্ঠিত সভায় হাওরের ফসলরক্ষা বাঁধের প্রাক্কলন সম্পর্কে আলোচনা, নদী ও খাল খনন, শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শহরের খালগুলো পুনরুদ্ধার করাসহ বিবিধ আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, বাঁধের জরিপের কাজ যথাসময়ে পুরোদমে শুরু না হওয়ায় বাঁধের স্কিম প্রণয়ন ও পিআইসি গঠনেও বিলম্ব হবে। এতে করে প্রতিবছরই সুনামগঞ্জের সবগুলো হাওরের ফসলরক্ষা বাঁধ ঝুঁকিতে পড়ে। সংগঠনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে বাঁধের জরিপের কাজ শেষ করে স্কিম প্রণয়ন ও সময়মত পিআইসি গঠন করার আহ্বান জানানো হয়। এসময় হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আনোয়ারুল হক, সঞ্চিতা চৌধুরী, কলি তালুকদার আরতি, সদস্য দেবল তালুকদারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কাবিটা নীতিমালা অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে প্রি-ওয়ার্ক (সম্ভাব্যতা যাচাই) শেষ করে প্রকল্প গ্রহণ ও বাঁধের নিকটবর্তী জমির মালিক ও উপকারভোগীদের সম্পৃক্ত করে পিআইসি অনুমোদন করে ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করে আবশ্যিকভাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের নির্মাণকাজ সমাপ্ত করার কথা রয়েছে। যদিও প্রতিবারই এটি পালনে ব্যর্থ হয় জেলা পানি উন্নয়ন বোর্ড।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন