সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৯:০৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৯:০৮:৫২ পূর্বাহ্ন
আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন
জগন্নাথপুর প্রতিনিধি সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখার ২০২৪ এর কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইকড়ছই সিনিয়র মাদ্রাসার হলরুমে এ কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়। কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের উদ্বোধন করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমেদ, জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামি, মাওলানা অলিউর শামিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরান ও পরিচালনা করেন সাবেক উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ ও সাবেক পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন আল ইসলাহর সাবেক উপজেলা সভাপতি মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, ইকড়ছই আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুল ইসলাম। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা কমিটি সদস্যদের নাম ঘোষণা করেন জেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামি। এতে জগন্নাথপুর উপজেলার আল ইসলাহ সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা নিজাম উদ্দিন জালালি, সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন হাফিজ নুরুল হক, সাবেক উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ, সৈয়দপুর আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আকবর আলী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন হাফিজ সমছু মিয়া সুজল, সহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন কাজী জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাওলানা নুরুল ইসলাম খান সিহাব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ এনাম উদ্দিন, প্রচার সম্পাদক কারী মো: শওকত আলী, সহ প্রচার সম্পাদক হাফিজ আজিরুল ইসলাম, অর্থ সম্পাদক মো: আব্দুল তাহিদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবির আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, পাঠাগার সম্পাদক মাস্টার রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ খান, অফিস সম্পাদক মো: শফিকুল ইসলাম। এছাড়াও সদস্য হিসেবে মাওলানা রুহুল আমিন কবির, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ আবুল কাশেম, মো: শানুর আলী, মাওলানা ছালেহ আহমেদ এর নাম ঘোষণা করা হয়, হাফিজ ছমির হোসেন। আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখায় সভাপতি হিসেবে নির্বাচিত হন সৈয়দ মিজানুর রশিদ, সহ সভাপতি হাফিজ আনোয়ার হোসেন ও ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ বদরউদ্দিন আল আমিন, সহ সাধারণ সম্পাদক এটিএম শাকের, সাংগঠনিক সম্পাদক শাহ জুনায়েদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মোঃ নুরুদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন আনহার, অর্থ সম্পাদক হাফিজ সিহাব উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লায়েক আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: রেদুয়ানুর রহমান, পাঠাগার সম্পাদক মো: কামিল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক আবুল হাসনাত বেলাল, অফিস সম্পাদক শফি আহমেদ, এছাড়াও রুমেন আহমেদ, আমির হুসেন, শুভন আহমেদ, আলীনুর খানকে সদস্য নির্বাচিত করে জগন্নাথপুর পৌর শাখা কমিটির ঘোষণা করা হয়। এছাড়াও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাওলানা আবু আইয়ুব আনছারী, মাওলানা আকবর আলী, মাওলানা নিজাম উদ্দিন, হাফিজ সমছু মিয়া সুজল, মো: ইউনুস আলী, মাহিম আহমেদ, মাওলানা জিয়াউল হক, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা দিলোয়ার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম জহির, মো: ইসলাম উদ্দিন, মাওলানা হারুন রশীদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ শওকত আলী, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিন। পরে বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি ও জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ ও পৌর আল ইসলাহর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রবীণ আলেমে দ্বীন মাওলানা ছমির উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ