সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জগন্নাথপুরে না হলেও লন্ডন হচ্ছে রাধারমণ লোক উৎসব

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৭:২৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৭:২৪:১১ অপরাহ্ন
জগন্নাথপুরে না হলেও লন্ডন হচ্ছে রাধারমণ লোক উৎসব
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের প্রয়াত বৈষ্ণবকবি রাধাররমণ দত্ত পুরকায়স্থ-এর প্রয়াণ দিবসে প্রতি বছর ‘রাধারমণ উৎসব’ হলেও এবার এখনো হয়নি। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রতি বছরের ৯ ও ১০ নভেম্বর ২ দিনব্যাপী জগন্নাথপুর উপজেলা রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেশবপুর বাজার সংলগ্ন রাধারমণ কমপ্লেক্সের নির্ধারিত স্থানে রাধারমণ উৎসব অনুষ্ঠিত হতো। গত বছরও রাধারমণের ১০৮তম প্রয়াণ দিবসে রাধারমণ উৎসব হয়েছে। এবার রাধারমণের ১০৯তম দিবসে উৎসবের নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও উৎসব হচ্ছে না দেখে দেশ-বিদেশে থাকা সংগীতপ্রেমীদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এদিকে, রাধারমণের জন্মস্থান জগন্নাথপুরে এবার রাধারমণ উৎসব না হলেও লন্ডনে হতে যাচ্ছে রাধারমণ লোক উৎসব। আগামী ১৮ নভেম্বর রাতে পূর্ব লন্ডনের আইওন টিভির হলরুমে জগন্নাথপুরের কৃতী সন্তান যুক্তরাজ্য প্রবাসী সাংস্কৃতিকপ্রেমীদের নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ও রাধারমণ একাডেমি ইউকে এর যৌথ উদ্যোগে রাধারমণ লোক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রাধারমণ একাডেমি ইউকে’র সভাপতি জুবায়ের আহমদ হামজা, সহ-সভাপতি মির্জা জুয়েল আমিন, সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম বাবুল, জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নাম-পদবীসহ পোস্টারিং করা হয়েছে। রাধারমণ উৎসবে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আকাশ মাহমুদ, কল্পনা কলি, ইনা খান, দুর্বা দেব, সৈয়দ হাসান প্রমুখ। রাধারমণ লোক উৎসবটি সরাসরি সম্প্রচার করবে আইওন টিভি। অপরদিকে, নানা সমস্যা ও জটিলতার কারণে এবার রাধারমণের জন্মস্থান জগন্নাথপুরে এখনো উৎসব হয়নি। আদৌ হবে কি না এ নিয়েও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। জগন্নাথপুরের রাধারমণ ভক্ত সাংস্কৃতিকপ্রেমীদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাধারমণ হচ্ছেন জগন্নাথপুরের ইতিহাসের অংশ। রাধারমণ উৎসব হচ্ছে জগন্নাথপুরের ঐতিহ্যের ধারাবাহিকতা। এবার বাৎসরিক নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও রাধারমণ উৎসব না হওয়ায় আমরা ব্যথিত হয়েছি। আমরা চাই রাধারমণ উৎসব হোক। ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকুক। রাধারমণের ইতিহাস আগামী প্রজন্ম জানুক। রাধারমণ কোন ব্যক্তি নন, তিনি নিজেই এক ইতিহাস। এশিয়া মহাদেশের ধামাইল গানের জনক রাধারমণ দত্ত। বাংলাদেশের গ-ি পেরিয়ে সারা বিশ্বে রাধারমণের পরিচিতি রয়েছে। রয়েছে রাধারমণের গানের ব্যাপক জনপ্রিয়তা। সেই ঐতিহাসিক ব্যক্তি বৈষ্ণবকবি শ্রী শ্রী রাধারমণ দত্ত পুরকায়স্থ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এ ইতিহাসটি আমরা জগন্নাথপুরবাসীকে বিশ্ব দরবারে গর্বিত করেছে। এবার নির্ধারিত তারিখে কেন রাধারমণ উৎসব হয়নি এবং আদৌ হবে কি না এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, সদস্য লিটন মিয়া, কামরুল হাসান তেরাই, তৈয়ব আলী, টুনু মিয়া, তুতা মিয়া ও রিপন মিয়া সহ কমিটির নেতৃবৃন্দরা জানান, গত প্রায় ৩০ বছর ধরে আমরা নিয়মিত রাধারমণ উৎসব করে আসছি। এবার অনিবার্য কারণে উৎসব পালনে বিলম্ব হওয়ার জন্য আমরা দেশ-বিদেশে থাকা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। যদিও তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আরো কিছুদিন বিলম্ব হতে পারে, তবে রাধারমণ উৎসব অনুষ্ঠিত হবে। এতে সকলের সহযোগিতা চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ