সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৭:৩৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৭:৩৪:২৫ অপরাহ্ন
ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গুতে ৯২ জনের মৃত্যু হলো। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৯৪ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, উত্তর সিটিতে দুই এবং সিটির বাইরে চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকার দুই সিটির বাইরে পুরো বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ২৩৮ জন ভর্তি হয়েছেন। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৮, বরিশাল বিভাগে ১১৯, খুলনা বিভাগে ৭৪, চট্টগ্রাম বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ৬১, ময়মনসিংহ বিভাগে ৪৬, রংপুর বিভাগে ৬ ও সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৮ হাজার ৫৯৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত মাসেই ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৭৮ জন। নভেম্বরে সাধারণত এডিস মশাবাহিত এ রোগের প্রকোপ কমে আসে; কিন্তু এবার এর ব্যতিক্রম। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার এই হার অব্যাহত থাকলে হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকার হাসপাতালগুলোয়, এ সংখ্যা ১৬ হাজার ৮৪৭। এরপরই আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ৩৪০। দুই সিটি করপোরেশনের বাইরে তৃতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগের হাসপাতালগুলোয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন