সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জলমহালে বিষ ঢেলে মাছ নিধন, চার লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৭:৩৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৭:৩৮:০৯ অপরাহ্ন
জলমহালে বিষ ঢেলে মাছ নিধন, চার লক্ষাধিক টাকার ক্ষতি ছবি: সংগৃহীত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছটক সানবাড়ি বদ্ধ জলমহালটিতে শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তরা বিষ ঢেলে দেয়ায় বোয়াল, পাবদা, পুটি, চিংড়ি, বাইম,গুলিসাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির চার লক্ষাধিক টাকার মাছ শনিবার সকালে মরে ভেসে উঠেছে। উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা ও সরস্বতীপুর সোমেশ্বরী কারাবাদ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও জলমহালটির ইজারাদার মো. গোলাম শাহিদ (৪২) জানান, উপজেলার ছটক সানবাড়ি বদ্ধ জলমহালটি সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। এটি ১৪৩০ বঙ্গাব্দ থেকে ১৪৩৫ বঙ্গাব্দ পর্যন্ত ছয় বছরের জন্য বাৎসরিক ৩ লাখ ৯২ হাজর ৫৯২টাকা ইজারামূল্যসহ অন্যান্য পাওনাদি পরিশোধ সাপেক্ষে আমরা সরকার থেকে এই ইজারা নিয়েছি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জলমহালটিতে দুর্বৃত্তরা বিষ ঢেলে দিয়েছে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন