সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করাই কল্যাণকর : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৭:৫২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৭:৫২:০৮ অপরাহ্ন
দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করাই কল্যাণকর : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচারব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এদেশের মানুষের জন্য কল্যাণকর। শনিবার (১৬ নভেম্বর) রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) তিন কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল ১৬ বছরসহ ৫ জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন, তাদের স্মরণ করে সম্মান জানান। মির্জা ফখরুল বলেন, চ্যালেঞ্জ শুধু অন্তর্বর্তী সরকারের নয়, এই চ্যালেঞ্জ সামনের দিকে যে সরকার আসছে তাদেরও। জাতীয়তাবাদের সরকার তৈরি হবে, তারেক রহমান সে সরকার গঠন করবে। তিনি বলেন, এখন কঠিন সময় পার করছি আমরা, সতর্কতার সঙ্গে এই অতিক্রম করতে হবে। বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষ করে উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারা কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি। মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই, মানুষের আকাক্সক্ষা গণতন্ত্র, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সময় যত বেশি যাবে, তত সমস্যা বেশি তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচারব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা দেশের মানুষের জন্য কল্যাণকর। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গেছি, যাবো জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেন আমরা পিছিয়ে না পড়ি সে বিষয়টা খেয়াল রাখতে হবে। আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ডা এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, আব্দুস সালাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা