সুনামগঞ্জ , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর বাঁচানোর পরীক্ষাটা এখনই দিতে হবে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
চালককে হত্যা করে সিএনজি ছিনতাই
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ সেতুতে সুজিত দাস (২৬) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় স্থানীয়রা সেতুর উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত সুজিত দাস পেশায় একজন সিএনজিচালিত অটোরিকসা চালক ছিলেন। তিনি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মখলিছুর রহমান আকন্দ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাণীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের চালক সুজিত দাস শনিবার বিকাল ৪টার দিকে সৈয়দপুর এলাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে রাণীগঞ্জ সেতুতে তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্বৃত্ত কর্তৃক সুজিত দাসকে হত্যা করে তাঁর সিএনজি ছিনতাই করে পালিয়েছে বলে জানান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে জগন্নাথপুর থানা পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গোয়েন্দা অনুসন্ধান চালিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর হত্যাকান্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এবং প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারসহ ন্যায়বিচারের দাবিতে রোববার জগন্নাথপুর পৌর শহরে সিএনজি চালকদের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মখলিছুর রহমান আকন্দ বলেন, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি