সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

স্কুল শেষে আর বাড়ি ফেরা হলো না রমিজা’র

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১২:৩৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১২:৩৭:৫৩ পূর্বাহ্ন
স্কুল শেষে আর বাড়ি ফেরা হলো না রমিজা’র ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার :: প্রতিদিনের মতো রবিবারও স্কুল শেষে বাড়ি ফিরছিল মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোছা. রমিজা আক্তার। তবে এদিন আর তার বাড়ি ফেরা হয়নি। প্রতিদিন যে সড়ক দিয়ে ঘরে ফেরে সেই সড়কেই থেমে গেছে তার পথচলা। রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলকাটা-চিনাউড়া সড়কের খাগেরগাঁও ব্রিজ সংলগ্ন এলাকায় অটোরিকসার ধাক্কায় মৃত্যু হয় তার। সে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল জব্বারের কন্যা। স্থানীয়রা জানান, ওইদিন স্কুল শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে মঙ্গলকাটা থেকে অটোরিকসায় উঠে রমিজা আক্তার। অসাবধানবশত সে তার মাথা অটোরিকসার বাইরের দিকে রেখেছিল। অটোরিকসাটি মঙ্গলকাটা-চিনাউড়া সড়কের খাগেরগাঁও ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকসা তার মাথায় সজোরে আঘাত করে। এতে রমিজা গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রমিজার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উস্তার আলী বলেন, আমাদের বিদ্যালয়ের ছাত্রী রমিজা আক্তারের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত। সে একজন মেধাবী ছাত্রী ছিল। তার এমন মৃত্যু মেনে নেয়া যায় না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী