সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা শুক্রবার

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা শুক্রবার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: আগামী ২২ই নভেম্বর গণসংবর্ধনা ও কাউন্সিলের আয়োজন করতে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, শান্তিগঞ্জ উপজেলা শাখা (ওয়াক্কাস গ্রুপ)। গণসংবর্ধনা ও কাউন্সিল সফল করতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা জমিয়তের নেতাকর্মীরা। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, লিফলেট বিতরণ, প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সহ নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুস শহীদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার স¤পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের সম্ভাব্য এমপি প্রার্থী সৈয়দ তালহা আলম। গণসংবর্ধনায় সভাপতিত্ব করবেন মাওলানা হোসাইন আহমদ। এ ব্যাপারে সৈয়দ তালহা আলম বলেন, শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল সফল করতে দলের দায়িত্বশীল নেতাকর্মীরা নিরলস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জমিয়তের সকল ইউনিটের নেতাকর্মীকে উপস্থিত থেকে গণসংবর্ধনা সফল করতে আহ্বান জানিয়েছেন সৈয়দ তালহা আলম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স