সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

শান্তিগঞ্জে জমিয়তের গণসমাবেশ ২০ নভেম্বর

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৮:৩৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৮:৩৪:৪৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জমিয়তের গণসমাবেশ ২০ নভেম্বর
শান্তিগঞ্জ প্রতিনিধি :: রাষ্ট্র সংস্কারে আলেমদের অংশগ্রহণ বৃদ্ধি করতে, স্থানীয়ভাবে নেতাকর্মীদের স¤পৃক্ত বৃদ্ধি ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী ২০ নভেম্বর বুধবার শান্তিগঞ্জ উপজেলা সদরে গণসমাবেশ আহ্বান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা শাখা। গণসমাবেশকে সফল করতে উপজেলা জমিয়তের একটি প্রস্তুতি কমিটিসহ একাধিক উপকমিটি কাজ করছে। উপজেলা কমিটির মাধ্যমে ৮টি ইউনিয়নে সফর, গণসংযোগ ও মতবিনিময় সভা করে নেতাকর্মীদের গণসমাবেশ সফলের তাগিদ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নেতৃবৃন্দ জানান, গত দুই সপ্তাহের প্রচারণায় পুরো উপজেলার জনশক্তির মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। তারা বাস, ট্রাক রিজার্ভ করে গণসমাবেশে যোগদান করবেন। শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা আব্দুল হাই। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সাধারণ স¤পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম স¤পাদক মাওলানা আতিকুল হক, সদর উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা রমজান হোসাইন, মাওলানা জুনাইদ আহমদ, মুফতি মুনাজির আহমদ, যুবনেতা গাজি আবুল কালাম, শোয়াইব আহমদ, ছাত্রনেতা হাফিজ আবু সাইদ, মাহমুদুল হাসান, সাইদুর রহমান চৌধুরী ও ছালিক বিন রফিক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন