সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৮:৩৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৮:৩৮:১৭ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আশিকনূর (৪৫) ও একই ইউনিয়নের বাগানী গ্রামের জামাল মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩২)। গত রবিবার রাত সাড়ে আটটায় উপজেলার সাচনা-বেহেলী সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়েত ফেরত প্রবাসী আশিকনূর এই মাসের শেষ সপ্তাহে বিদেশ যাওয়ার টিকেট কনফার্ম হওয়ায় তার বন্ধু সুলেমান মিয়াকে নিয়ে রাত সাড়ে আটটায় সাচনাবাজারে নতুন কাপড় কেনার জন্য রওয়ানা দেন। অপরদিকে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মকবুল মিয়ার ছেলে অটোরিকসা চালক ইয়ামিন (১৮) সাচনাবাজার থেকে যাত্রী নিয়ে বেহেলী বাজারের দিকে যাওয়ার পথে রাজাপুর ব্রিজের কাছে যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আশিকনূরকে জামালগঞ্জ সদর হাসপাতালে এবং সুলেমান মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসাইন জানান, নিহত আশিক নূরের ছোট ভাই রাশিদ আলী বাদী হয়ে অটোরিকসা চালক ইয়ামীনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অটোরিকসাটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স