সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

হাওরাঞ্চলের সার্বিক উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করবো : উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৮:৪১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৮:৪১:৩৯ পূর্বাহ্ন
হাওরাঞ্চলের সার্বিক উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করবো : উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়
দিরাই প্রতিনিধি :: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, হাওরপাড়ের সন্তান হিসেবে হাওরাঞ্চলের শিক্ষা, কৃষি, যোগাযোগসহ সার্বিক অবস্থা আমি অবগত। হাওরপাড়ের সাধারণ জনগণ শিক্ষা, যোগাযোগসহ সার্বিক দিক দিয়ে অনেক অবহেলিত। সে বেদনা আমাকে সবসময় পীড়া দেয়। হাওরের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করতে এবং কিভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা যায় সে বিষয়ে পরামর্শ করে সম্মিলিত উন্নয়ন পরিকল্পনা করাই আমার সফরের মূল লক্ষ্য। আপনারা আমার কাছে শিক্ষা, যোগাযোগসহ যে সব বিষয়ে উন্নয়নের দাবি করেছেন, আমার মন্ত্রণালয়ের মাধ্যমে যা করা সম্ভব তা আমি করবো এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অচিরেই হাওরাঞ্চলের শিক্ষা, যোগাযোগসহ সার্বিক উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করবো। সোমবার দুপুরে দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেইল একাডেমির কনফারেন্স হলে হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়নে সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদারের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, পরিচালক (যুগ্ম সচিব) ড. মো. আতাউল গণি, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার প্রমুখ। সকালে প্রধান অতিথি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ফিমেইল একাডেমিতে পৌছলে একটি সুসজ্জিত গার্লস গাইড দল তাকে গার্ড অব অনার প্রদান করে। দিরাই উপজেলার ফিমেইল একাডেমি পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সুনামগঞ্জ হাওর অঞ্চলের শিক্ষাব্যবস্থায় শিক্ষক ও কর্মকর্তার সংকট মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্গম হাওর এলাকায় আবাসিক শিক্ষাব্যবস্থা চালুর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও কাজ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ