সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দুই প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৮:৫৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৮:৫৩:২৬ পূর্বাহ্ন
সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দুই প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সোমবার দুপুরে একজন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বদলিজনিত ও দুই জন প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস এতে সভাপতিত্ব করেন। উপজেলার ঢুলপুসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল কিবরিয়ার সঞ্চালনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সাড়ারকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি রঞ্জন তালুকদার, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রঞ্জন সরকার, সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল, চামরদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগামানন্দন চক্রবর্তী ও গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. চান মিয়াকে ক্রেস্ট দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল