সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধুর নাম বাদ

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:১৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০২:১৩:১১ পূর্বাহ্ন
মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধুর নাম বাদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ মেডিকেল কলেজসহ দেশের ৩টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ড. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ-এর নাম পরিবর্তন করে সুনামগঞ্জ মেডিকেল কলেজ নামকরণ করা হয়। এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জের পরিবর্তে হবিগঞ্জ মেডিকেল কলেজ এবং শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ-এর পরিবর্তে গোপালগঞ্জ মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে। প্রজ্ঞাপনে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ৪ নভেম্বর একনেকে সভায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ নামে প্রায় ১১শ ৭ কোটি ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় সুনামগঞ্জ সিলেট-আঞ্চলিক মহাসড়ক ঘেষে মদনপুর- দিরাই সড়কের উভয়পাশে ৩৫ একর জমিতে মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গেল বছর মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই প্রকল্পের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন