সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

৬ মাস পর চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:২০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০২:২০:৪৬ পূর্বাহ্ন
৬ মাস পর চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু
স্টাফ রিপোর্টার :: ৬ মাস বন্ধ থাকার পর তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে ফের কয়লা আমদানি শুরু হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ভারত-বাংলাদেশের কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে কয়লা আমদানি শুরু হয়। এ সময় শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করে। স্থানীয়রা জানান, সুনামগঞ্জ জেলার রাজস্ব আদায়ের বড় খাত তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তে তিনটি (বড়ছড়া, চারাগাঁও ও বাগলী) শুল্ক স্টেশন। এই স্টেশনগুলো বন্ধ থাকলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি চরম দুর্ভোগের মধ্যে পড়েন ২০ হাজার শ্রমিক ও পাঁচ শতাধিক ব্যবসায়ী। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সূত্রে জানাযায়, বড়ছড়া, বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে নব্বইয়ের দশকের শুরু থেকে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়। ২০১৪ সালে ভারতের মেঘালয়ের একটি পরিবেশবাদী সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে পরিবেশগত ক্ষতির কথা বিবেচনা করে কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। পরে টানা প্রায় সাত মাস বন্ধ থাকে কয়লা আমদানি। এরপর পুনরায় আমদানি শুরু হলেও তা আর নিয়মিত হয়নি। ১০-১৫ দিন বা এক মাস চললেই তা ৬ মাস বা এক বছরও বন্ধ থাকে। ফলে ক্ষতির মুখে পড়েন শ্রমিক ও ব্যবসায়ীরা। সরকারও কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়। কয়লা আমদানি শুরুর বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ স¤পাদক সবুজ আলম জানিয়েছেন, কয়লা আমদানি বন্ধ থাকলেই ২০ হাজারের অধিক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করেন। অনেকে এলাকা ছেড়ে কাজের সন্ধানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলে যেতে বাধ্য হন। যদি সারা বছর আমদানি চালু থাকে আর তার ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে ব্যবসায়ীরা ভাল থাকেন, শ্রমিকরাও তাদের জীবন-জীবিকার অবলম্বন করতে পারে। তার জন্য শুল্ক স্টেশনগুলো চালু রাখার দাবি জানাই। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম জানান, সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আদায়ের স্বার্থে শুল্ক স্টেশনের সঙ্গে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীদের জীবন-জীবিকার কথা বিবেচনা করে বড়ছড়া, বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশন সারা বছর চালু রাখা খুবই প্রয়োজন। এ বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীলগণ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি। বড়ছড়া শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার জানিয়েছেন, এলসি’র মাধ্যমে চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে। এছাড়াও বড়ছড়া শুল্ক স্টেশন দিয়েও কয়লা আমদানি শুরুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ