সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে এক পরিবারের ৩ বসতঘর পুড়ে ছাই

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৯:১৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৯:১৬:২৩ পূর্বাহ্ন
জামালগঞ্জে এক পরিবারের ৩ বসতঘর পুড়ে ছাই
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে অগ্নিকা-ে ৩টি টিনসেড ঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের বদরপুর গ্রাম ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, জগবন্ধু পালের খড়ের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তেই এই আগুন ছড়িয়ে ৩টি বসতঘর ভস্মিভূত হয়। এসময় গ্রামবাসীর আপ্রাণ চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত জগবন্ধু পাল জানান, আমার বসতঘরের পাশে থাকা খড়ের ঘর থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আমি চিৎকার করে আশপাশের লোকজনকে জানাই। পরে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে ৩টি ঘর পুড়ে যায়। এতে আমার ঘরে থাকা নগদ ১ লক্ষ ৯১ হাজার টাকা, ২০ মণ ধান ও স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে বেহেলী ইউনিয়ন পরিষদ সচিব সুজন তালুকদার জানান, আগুন লাগার খবর পেয়ে রাতেই আমি ইউএনও স্যারকে জানিয়েছি। তিনি সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে বললে আমি হোয়াটসঅ্যাপে ছবিসহ সকল তথ্য দেই। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অগ্নিকা-ের সংবাদ পেয়েছি। পরিষদের সভা শেষে ঘটনাস্থলে যাবো। ক্ষতিগ্রস্ত পরিবারদের শুকনা খাবারসহ সরকারি সকল সহায়তা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী