সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

​শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে সুজনের মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০১:৪৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০১:৪৮:১৭ পূর্বাহ্ন
​শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে সুজনের মানববন্ধন

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্য নিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন), সুনামগঞ্জ জেলা কমিটি। বৃহ¯পতিবার সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সুজনের সহ-সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সাংগঠনিক স¤পাদক নুরুল হাসান আতাহের, নির্বাহী সদস্য মাইদুল ইসলাম খান মামুন, আশরফ আলী, সদর উপজেলা কমিটির সভাপতি ফারুক আহমদ, ইয়ুথের সাকিব, তাজিন, স্বর্ণা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ৫ আগস্টের পর দেশে ভাঙচুর ও অগ্নি সংযোগের তীব্র নিন্দা জানান। তারা বলেন, এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। গত ১৫ বছরের দুর্নীতি দুশাসনে দেশ বিপর্যস্ত। এখান থেকে দেশকে উদ্ধারে সকলকে সহযোগিতা করতে হবে। তারা নতুন সরকারকে স্বাগত জানিয়ে বলেন, আগামী সরকার এদেশের দুর্নীতি দুঃশাসন দূর করে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গঠনে কাজ করবে। তাদের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হবে।





নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ