সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পিকনিক স্পটে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ১১:৫২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ১১:৫২:০৬ পূর্বাহ্ন
পিকনিক স্পটে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা কামারভিটা গ্রামে পিকনিক ¯পটে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ভোররাতে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার মো. বাচ্চু মিয়া শিকদারের স্ত্রী মোছা. সালেহা খাতুন বাদী হয়ে ৪২জনকে বিবাদী করে এই অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বুধবার ভোররাত অনুমান ৫টায় ইউনিয়নের নারায়ণতলা কামারভিটায় পিকনিক ¯পট, কফি হাউজ ভাঙচুর করে এবং মাছের ফিসারি থেকে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফিসারিতে মাছ শিকার করে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি করা হয়েছে। পার্কের ৭টি গোলঘর ভেঙে ফেলে ৮ লাখ টাকার ক্ষতি করেছে। বিভিন্ন প্রজাতির ফলের ও ফুলের গাছ নষ্ট করে আরও ৭ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। মোছা. সালেহা খাতুন জানান, নারায়ণতলা মৌজার জেএল নং-খতিয়ান নং-৪৬৪, দাগ নং- ১৩২, ১৩৩, ১৩৬, ১৩৭, পরিমাণ ০৩.৫২৫০ একর আমন জমি। এসব জায়গা আমার স্বামী মো. বাচ্চু মিয়া শিকদারের নামীয় খরিদা স¤পত্তি। এই তপশীল ভূমিতে প্রচুর টাকা খরচ করে পার্ক ও মাছের ফিসারি স্থাপন করেন। পূর্ব বিরোধের জের ধরে বিবাদী কামারভিটা গ্রামের বাসিন্দা তোতা মিয়ার নেতৃত্বে সকল বিবাদীগণ হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করে। আমি এই ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক সুবিচার চাই। মো. বাচ্চু মিয়া শিকদার বলেন, আমি এখন পরিবার সদস্যদের নিয়ে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে গ্রামছাড়া করতে উঠেপড়ে লেগেছে ওই চক্র। আমি নিরাপত্তা চাই। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক বলেন, হামলায় ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী