সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

তাহিরপুরে ইরা’র প্রকল্প সমাপনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০১:৩১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০১:৩১:২৬ অপরাহ্ন
তাহিরপুরে ইরা’র প্রকল্প সমাপনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় উন্নয়ন সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) এর ওয়াই মুভস প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার সিএনআরএস হলরুমে প্ল্যান ইন্টারন্যাশনাল সহযোগিতায় পরিচালিত সংস্থাটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। আদিবাসী মড়ল দিলীপ কুমার হাজং এর সভাপতিত্বে ও ইরার উপজেলা ফ্যাসিলিটেটর ফয়সল আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইরা’র পরিচালক কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার আশিষ আচার্য, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুস্তফা ফরিদুল, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সুশীল সমাজের প্রতিনিধি গণেশ চন্দ্র তালুকদার, শিপলু, সুষমা জাম্বিল, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর সদস্য নন্দিতা হাজং প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ইরা’এর ওয়াই মুভস প্রকল্পের সার্বিক কাজের প্রশংসা করেন। আদিবাসী শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পের ভূমিকা অনেক। আদিবাসী শিশুরা তাদের অধিকার সম্পর্কে জানতে পেরেছে। তারা এখন সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ইরার কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। ইরা সংস্থার এই সফল কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে গভীর প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে উপজেলায় সাতটি ইউনিয়নে কাজ করার লক্ষ্যে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার আশা প্রকাশ করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ