সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে হোক

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০১:৩৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০১:৩৪:৫১ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে হোক
সম্প্রতি সুবিপ্রবি (সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)-এর ক্যাম্পাস জেলা সদরে করার দাবি উঠেছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার-এর উপস্থিতিতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে প্রসঙ্গটি জোরালোভাবে উত্থাপন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো. আতাউল গণি। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। একদা মেহেরপুর ও টাঙ্গাইলের জেলা প্রশাসক ছিলেন। তিনি বলেন, ‘বিগত সময়ে সারাদেশের জেলা শহরগুলোর উন্নতি হলেও সুনামগঞ্জের কোন পরিবর্তন হয় নি।’ তাঁকে তাঁর এবংবিধ বক্তব্য প্রদানের জন্যে ধন্যবাদ জানিয়ে বিব্রত করতে চাই না। কারণ তিনি সুনামগঞ্জের স্বজন, সুসন্তান, প্রিয়জন। কেবল বলি, তাঁকে আমরা সমর্থন করি। সুনামগঞ্জের উন্নয়ন বঞ্চনা তাঁকে আঘাত করবে এটাই স্বাভাবিক। তাঁর মনে জেগে থাকা জন্মজেলার উন্নয়ন ভাবনার সঙ্গে সমন্বিত করেই তিনি সুবিপ্রবির ক্যাম্পাস জেলা শহর ঘেঁষা করার দাবি উঠিয়েছেন। সুনামগঞ্জ সদরের সাধারণ মানুষের যে এই উপলব্ধি ছিল না তেমন কিন্তু নয়। তাঁরাও চাইতেন সুনামগঞ্জের আশেপাশেই বিশ^বিদ্যালয়টি হোক। সুবিপ্রবি স্থাপনের স্থান সুনামগঞ্জ শহরের আশেপাশে নির্ধারণের জন্যে সুনামগঞ্জের সাধারণ মানুষ কাক্সিক্ষত ছিলেন এবং তাঁরা চেষ্টা যে করেন নি এমনও নয়। তাঁদের চেষ্টা সফল হয় নি। তাঁরা এখানকার রাজনীতিক সমাজের সমর্থন পান নি, সেটা পেয়েছিলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জের অধিবাসী তৎকালীন পরিকল্পনামন্ত্রী। কেউ কেউ মনে করেন, এই ঘটনা সুনামগঞ্জের সার্বিক উন্নয়নের গতিকে প্রতিবন্ধকতাগ্রস্ত করেছে, অথবা বলা যায়, সুনামগঞ্জের উন্নয়নের ত্বরণকে স্থবির করেছে। এখন বুঝা না গেলেও আগামী দিনগুলোতে সুনামগঞ্জ যখন ধীরে ধীরে পিছিয়ে পড়বে তখন বুঝা যাবে। তাই সুবিপ্রবি’র ক্যাম্পাস সুনামগঞ্জ সদর ঘেঁষা করার প্রস্তাব তাৎপর্যের দিক থেকে অসামান্য ইতিবাচক। আমরা চাই এই প্রস্তাব বাস্তবায়িত হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ