সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাংবাদিক শহীদনূরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১১:০২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১১:০২:৫০ অপরাহ্ন
সাংবাদিক শহীদনূরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিক শহীদনুর আহমদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন তার গ্রামের বাসিন্দারা। শনিবার (১০ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের ব্রিজে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে গণমাধ্যমকর্মী শহিদ নূরের উপর হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। এছাড়া শহীদনূর আহমেদের ওপর হামলায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা, হামলার সময় লুট হওয়া সংবাদ সংগ্রহের সকল সরঞ্জাম ও ব্যক্তিগত জরুরি জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন জিবাউল ইসলাম, সুয়েব আহমেদ সেলু, মুহিবুর রহমান, সইদুর ইসলাম, কাওসার আহমেদ, রাহাত ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ আগস্ট পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন সাংবাদিক শহীদনূর আহমেদ। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক  হাসনাত হোসেন ও তার ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেনের ইন্ধনে তাদের স্বজনরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ সাংবাদিক শহীদনূর আহমদের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা