সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

নির্বাচনে হস্তক্ষেপ রুখে দেওয়ার বিধান চায় ইসি

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০১:৩৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০১:৩৮:০৭ অপরাহ্ন
নির্বাচনে হস্তক্ষেপ রুখে দেওয়ার বিধান চায় ইসি
সুনামকণ্ঠ ডেস্ক :: অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে, তেমন বিধি, বিধান চান নির্বাচন কর্মকর্তারা। বুধবার (২০ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের সঙ্গে সভায় তারা এই সুপারিশ করেন। এছাড়াও ভোটের সময় করা অপকর্মের জন্য সংশ্লিষ্টদের জন্য ভোটের পরেও আইনের আওতায় আনা যায় সেই ক্ষমতাও ইসির অধীনে রাখার সুপারিশ করেছেন তারা। ইসি সচিব শফিউল আজিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এমন তথ্য জানান। তিনি বলেন, হাইপ্রোফাইল সংস্কার কমিশন এখানে কাজ করছে। এটি আমাদের অঙ্গিকার। সংবিধানেরও অঙ্গিকার হলো গণপ্রতিনিধিত্ব নিশ্চিত করা। এটি নিশ্চিত করার জন্য সংবিধানই দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে। শফিউল আজিম বলেন, মনে রাখতে হবে এটি সংস্কার করা... এখানে অনেকগুলো ভালো বিষয় রয়েছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যে দুর্বলতা আছে আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। মাঠের অভিজ্ঞতা থেকে গণমাধ্যমের অভিজ্ঞতা, সবগুলো বিষয় নিয়েই আলোচনা করেছি। ইসি সচিব বলেন, নির্বাচনে হস্তক্ষেপ কীভাবে হয় এবং আইনগত কর্তৃত্বের বাইরে নির্বাচনকে কেউ হস্তক্ষেপ করে, এগুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি। যেন সংস্কার কার্যক্রম ফলপ্রসূ হয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সেই সমস্ত সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, সুনির্দিষ্টভাবে আমরা যেটা বলেছি, নির্বাচন কমিশন তো একা নির্বাচন করে না। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রের সমস্ত অর্গান নির্বাচন কমিশনের অধীনে কাজ করে। নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া আছে সংবিধান ও আইনে। সেই ক্ষমতা যেন পুরোপুরি প্রয়োগ করা যায়, আইনের প্রয়োগ কিন্তু পুরোপুরি হয় না। আইনের প্রযোগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার, নির্বাচন কর্মকর্তারা কোনো ধরনের বাধাগ্রস্ত না হন, এটি নিশ্চিত করতে হবে। ইসি সচিব বলেন, সংবিধানে যে ক্ষমতা দেওয়া আছে, সেটা যাতে আরও সুনির্দিষ্ট করা যায় আইনের মাধ্যমে, আরেকটি হলো নির্বাচন ব্যয় ও নির্বাচন অপরাধের বিচার যেন আরও সুনির্দিষ্ট করা যায়, সেই সুযোগ যেন থাকে। অর্থাৎ নির্বাচনের সময় কোনো কুকর্ম করে থাকলে পরেও যেন বিচার করা যায়, ইসিকে সেই ক্ষমতা দেওয়ার সুপারিশও করেছি। গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, আমাদের মিডিয়া যেন নিরপেক্ষ আচরণ করে। সবাই নিরপেক্ষ থাকলেই সুন্দর নির্বাচন করা সম্ভব। সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সচিবের নেতৃত্ব কর্মকর্তাদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। ওনারা আগে নির্বাচন করেছেন, ভবিষ্যতেও করবেন। ওনারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। কী বিষয়ে আমাদের মনযোগ এবং অগ্রাধিকার দেওয়া দরকার, সে মতামত নিয়েছি। তিনি বলেন, ওনারা আইন, কানুন, বিধি-বিধান যেগুলো আরও শক্তিশালী করা দরকার, কমিশনের কার্যকারিতা কীভাবে বাড়ানো যায়, সেগুলোর ব্যাপারেও পরামর্শ ছিল। মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ যারাই নির্বাচনে দায়িত্ব পালন করেন তারা যেন আরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) স¤পাদক বলেন, একটি বিষয় সু¯পষ্টভাবে এসেছে। সেটি হলো আমাদের আইন কানুন বিধি বিধানের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো দূর করা দরকার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আইনের প্রয়োগ করা। নির্বাচন কমিশনকে সংবিধান ও আদালতের মাধ্যমে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। আপিল বিভাগের একটা রায়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা রয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা যেন বিধি বিধানের সঙ্গে সংযোজনও করতে পারেন এই বিষয়েও গুরুত্ব দিতে বলেন তিনি। এ সময় ইসি কর্মকর্তাদের সঙ্গে সংস্কার কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল