সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

জাউয়াবাজারে কৃষক দলের কমিটি গঠন

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:৪৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:৪৩:২৪ পূর্বাহ্ন
জাউয়াবাজারে কৃষক দলের কমিটি গঠন
ছাতক প্রতিনিধি :: ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন কৃষক দলের সম্মেলন বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জাউয়াবাজার আনিছা অটোরাইস মিলের মাঠে কৃষক দলের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিতের সভাপতিত্বে ও আব্দুল মোক্তাদির আলমগীর এবং সেলিম আহমদের যৌথ পরিচালনায় কৃষক দলের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম নোমান, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম মেম্বার। বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. নুর আলম, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান, ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ নুপূর, দেলোয়ার হোসেন এমরান। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহ শফিকুল আলম মতি, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম আলী রাসেল, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামীম আলম নোমান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহী, সাবেক ছাত্রনেতা শাহিনুর রহমান বাবুল। এ সময় উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নুর উদ্দিন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব আলী, বিএনপি নেতা আনোয়ার হোসেন, লুতফুর রহমান, ছাতক উপজেলা যুবদল নেতা মহিম উদ্দিন নবীন, মো. ছাদ মিয়া, কেএম পারভেজ, ইলিয়াস মিয়া, আতিকুর রহমান, মাহমুদ আলী, উজ্জ্বল আহমেদ, রায়হান আহমেদ, আবু তাহের রায়হান, দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা কামরুজ্জামান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাদিকুর রহমান। সম্মেলনে ৫১ সদস্যবিশিষ্ট জাউয়াবাজার ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন করা হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার জাউয়াবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক সামসুল হক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাদির মিয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু