সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সারাদেশে ব্যাটারিচালিত রিকশা বন্ধে আইনি নোটিশ

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ১০:০৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ১০:০৩:৫৮ পূর্বাহ্ন
সারাদেশে ব্যাটারিচালিত রিকশা বন্ধে আইনি নোটিশ
সুনামকণ্ঠ ডেস্ক :: সারাদেশের প্রধান সড়ক ও ফ্লাইওভারগুলোতে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জনস্বার্থে বৃহ¯পতিবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান এ নোটিশ পাঠান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ স¤পদ মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সংবাদ তুলে ধরে বলা হয়েছে, সারা দেশে অনিয়ন্ত্রিতভাবে অটো ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বৃদ্ধি পেয়েছে। আগে অলিগলিতে চলাচল করলেও বর্তমান সময়ে এসব রিকশা চালকেরা সড়ক-মহাসড়ক এমনকি ফ্লাইওভারের ওপরেও নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। অপ্রশিক্ষিত এসব অটোচালকদের ভুলে বিঘœ হচ্ছে সড়কে মানুষের বা অন্যান্য বাহনের স্বাভাবিক চলাচল। কোনোরকম নিয়ম-শৃঙ্খলা না মেনে খেয়াল-খুশিমতো মুহূর্তে তারা সড়কের এপাশ-ওপাশ করে যাত্রী পারাপার করছেন। এসব চালকদের লাইসেন্স বা বৈধ ডকুমেন্টস না থাকায় তাদের আটকাতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ১০ নভেম্বর সারাদেশের সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩৭৭ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৪১৫ জন। ৪০৫টি সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টর দুর্ঘটনায় একজন, ইজিবাইক দুর্ঘটনায় ১৪ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৮ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ জন। অর্থাৎ, শুধু অক্টোবরেই ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা দুর্ঘটনায় মোট ৬৬ জন প্রাণ হারান। এছাড়াও এসব রিকশার আঘাতে শত শত মানুষ আহত হলেও তা প্রতিবেদনে তুলে ধরা সম্ভব হয়নি বলে জানায় বিআরটিএ কর্তৃপক্ষ। নোটিশে আরও বলা হয়েছে, অটোরিকশা বা ইজিবাইকের ব্যবহৃত ব্যাটারিগুলো চার্জনির্ভর। প্রতিদিন একাধিকবার এর ব্যাটারি চার্জ করতে হয়। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য অবৈধভাবে কয়েক হাজার গ্যারেজ গড়ে তোলা হয়েছে। এসব অবৈধ লাইনে ব্যাটারি চার্জ দিতে গিয়ে অপচয় হচ্ছে বিদ্যুৎ। যার ফলে বর্তমান সময়ে সারাদেশে নির্বিঘেœ বিদ্যুৎ সরবরাহে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। তাই উক্ত নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে সারাদেশের প্রধান সড়ক-ফ্লাইওভারগুলোতে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশগ্রহীতাদের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে দেশের উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ