সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

আমন ধানে হাসছে কৃষক

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১২:৫৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১২:৫৩:৪২ পূর্বাহ্ন
আমন ধানে হাসছে কৃষক
শহীদনূর আহমেদ :: হাওরের বিস্তৃত ক্ষেতজুড়ে সোনালী ধানের মৌ মৌ গন্ধ। দখিনা বাতাসে দোল খেলছে পাকা ধানের শীষ। ধানের সোনালী রঙ দেখে কৃষকের ঠোঁটে তৃপ্তির হাসি। আবহাওয়া অনুকূলে থাকায় অন্য যেকোনো বছরের চেয়ে এবার সুনামগঞ্জে রোপা আমন ধানের ভালো ফলন হওয়ায় খুশি হাওরের কৃষকরা। আশানুরূপ ফলনে উৎপাদন খরচ মিটিয়ে লাভে আশায় চাষীরা। ইতোমধ্যে জেলার বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হয়েছে। বিঘা প্রতি ১৫-২০ মণ ধান পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। ফলন ভালো হলেও ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ধানের ন্যায্য দাম নির্ধারণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন তারা। ধানের বা¤পার ফলনে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সরকারিভাবে কৃষকদের বীজ, সারসহ প্রণোদনা দেয়ায় আমন চাষাবাদে এই সফলতা এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলা বিভিন্ন হাএরে সরেজমিনে গিয়ে পাকা ধানের সমারোহ দেখা যায়। বেশিরভাগ জমির ধান পেকে যাওয়া ধান কাটা শুরু করেছেন চাষীরা। আর সপ্তাহ দিন পরে পুরোদস্তুর ধান কাটা শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। এবার হাইব্রিড জাতীয় ধানের ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি ১৫-২০ মণ হারে ধানের উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন অনেকেই। সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের আমন চাষী বাবুল মিয়া বলেন, এবার ধানের ফলন ভালো হইছে। কার্তিক মাসে বৃষ্টি হওয়ায় উপকার হয়েছে। ধানে চিটার হার কম। কেয়ার প্রতি ১৮-২০ মণ পাওয়া যাচ্ছে। এখলাছুর মিয়া বলেন, ধানের ফলন তো ভালো হওয়ায় কৃষকরা খুশি। এখন যদি ধানের দাম ভালো না পাই তাহলে পরতায় পুষতো না। এখন উৎপাদন খরচ বেশি। তাই ধানের ন্যায্য দাম পাইলে আমরা বাঁচি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার সুনামগঞ্জ জেলায় ৮৩ হাজার ৩৯৫ হেক্টর জমিত রোপা আমনের চাষাবাদ হয়েছে। চালের দিক দিয়ে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ১৪ হাজার ৯৬০ মেট্রিকটন। উৎপাদন ভালো হওয়ায় এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, আমন মওসুমের শুরুতেই অতিবৃষ্টিতে ধানের কিছু ক্ষতি হয়েছিল। তবে পুরো মওসুমে আবহাওয়া অনুকূলে ছিলো। তাই উৎপাদন আশানুরূপ হয়েছে। বেশির ভাগ হাওরের ধান পাকতে শুরু হয়েছে। ইতোমধ্যে হাওরের ১০ ভাগ জমির ধান কর্তন হয়েগেছে। আমরা আশা করছি যেভাবে ধান হয়েছে, তা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প