সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

৫২ বস্তা চিনিসহ গ্রেফতার ২

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৯:৫০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:০২:০৩ পূর্বাহ্ন
৫২ বস্তা চিনিসহ গ্রেফতার ২
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে ৫২ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দোয়ারাবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হকের দিকনির্দেশনায় এবং থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান ও এএসআই সুমন চন্দ্র দেবের নেতৃত্বে ফোর্সসহ অভিযান পরিচালনা করে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়। আসামিরা হলেন নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আজর আলীর পুত্র আছকির আলী (৪০) ও একই গ্রামের আব্দুর নুরের পুত্র মো. মাইনুদ্দিন (২৫)। এসময় তাদের বসতঘর থেকে আনুমানিক ২,৬০,০০০ টাকা বাজার মূল্যের ৫২ বস্তায় সর্বমোট ২৬০০ কেজি ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, অবৈধ চিনিসহ আসামি আছকির আলী ও মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু