সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

এবার ফেসবুক পেজে হচ্ছে রাধারমণ লোকসংগীত উৎসব

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ন
এবার ফেসবুক পেজে হচ্ছে রাধারমণ লোকসংগীত উৎসব
সুনামকণ্ঠ ডেস্ক :: নানা আবেগ ও অনুভূতিতে সমৃদ্ধ বাংলা সংগীতের ভান্ডার। এখানে মাটি ও মানুষের যে গান, সেই লোকজ ধারার সংগীতকে যারা নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছেন তাদের অন্যতম একজন রাধারমণ। তার গানগুলো শ্রোতাদের কাছে রাধারমণের গান বলেই পরিচিত। তার পুরো নাম রাধারমণ দত্ত পুরকায়স্থ। মূলত তিনি ছিলেন একজন প্রখ্যাত বৈষ্ণবকবি এবং সংগীতজ্ঞ। বিশেষভাবে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রতি তার গভীর ভালোবাসা এবং ভক্তির জন্য পরিচিত তিনি। তিনি সেসব গান রাধা ও কৃষ্ণের প্রতি ভক্তি নিয়ে তৈরি করলেও সেগুলো শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে মিলন-বিরহের অনুভূতি প্রকাশে প্রেমের গান হিসেবে। সেই রাধারমণকে শ্রদ্ধা জানিয়ে প্রতিবারের ন্যায় এবারেও অনুষ্ঠিত হচ্ছে লোকসংগীতের উৎসব। কথা ছিল এটি ২১, ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে উন্মুক্ত মঞ্চে এই আয়োজন সম্ভব হয়নি। তাই রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের ফেসবুক পেজে এটি আয়োজন করা হচ্ছে। ‘রাধারমণ লোকসংগীত উৎসব - ২০২৪’ শিরোনামে আয়োজনটি গেল ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। এটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় চলবে। এবার উৎসবটির ১৪তম আসর বসেছে। উৎসবে ১৫ থেকে ১৮ নভেম্বর রাধারমণ দত্তের গান, ১৯-২০ নভেম্বর হাসন রাজার গান, ২১-২২ নভেম্বর দুরবীণ শাহের গান, ২৩, ২৪ ও ২৫ নভেম্বর আবদুল করিমের গান, ২৬-২৭ নভেম্বর জালাল খাঁ’র গান, ২৮-২৯ নভেম্বর উকিল মুন্সী এবং ৩০ নভেম্বর মনমোহন দত্তের গান গাইবেন অনলাইন উৎসবে অংশ নেয়া শিল্পীরা। ব্যাংক এশিয়া লি. ও এস পি কে এসের সৌজন্যে আয়োজিত উৎসবটির উপদেষ্টাম-লী সদস্য হিসেবে আছেন রামেন্দু মজুমদার, ড. মোহাম্মদ সাদিক, হেদায়েতউল্লা আল মামুন ও প্রদীপ দত্ত। এতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ফরাশউদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প