সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
দি অপটিমিস্ট’র শিক্ষাবৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

স্বপ্ন-আশাবাদ নিয়ে এগিয়ে যেতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০১:০৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০১:০৪:৪৩ অপরাহ্ন
স্বপ্ন-আশাবাদ নিয়ে এগিয়ে যেতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক সংস্থা দি অপটিমিস্ট-এর উদ্যোগে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার স্কুল, কলেজ, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৬৪জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে নয় লাখ টাকা দেওয়া হয়েছে। রোববার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই বৃত্তি বিতরণ অনুষ্ঠান হয়। এক বছরের শিক্ষা সহায়তা বৃত্তি হিসেবে শিক্ষার্থীদের এই অর্থ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বছরে ১২ হাজার টাকা করে চার বছর এবং উচ্চশিক্ষার জন্য বছরে ২৪ হাজার টাকা করে ছয় বছর এই বৃত্তি পাবে এই শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। যুক্তরাষ্ট্র প্রবাসীরা শিক্ষার্থীদের এই বৃত্তির অর্থ দিয়ে থাকেন। আয়োজক সংগঠনের সুনামগঞ্জ জেলা পরিচালক (ভারপ্রাপ্ত) ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের পরিচালক ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, প্রকল্প পরিচালক শিক্ষক কানিজ সুলতানা, সংগঠনের কনসালটেন্ট এ এস এম নাইমুল হুদা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রকল্প সমন্বয়কারী সাংবাদিক, আইনজীবী খলিল রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র কবির হোসেন, সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ইভা আক্তার। বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন-আশাবাদ নিয়ে এগিয়ে যেতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না। বড় স্বপ্ন দেখতে হবে এবং লক্ষ্য সামনে রেখে পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা আসবে। তিনি যেসব প্রবাসীরা শিক্ষার্থীদের সহায়তায় এই বৃত্তি দিচ্ছেন তাঁদের ধন্যবাদ জানান। ২০১৫ সাল থেকে সুনামগঞ্জে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী প্রবাসী ব্যক্তিরা শিক্ষার্থীদের এই বৃত্তির অর্থ দিয়ে থাকেন। সুনামগঞ্জে সংগঠন পরিচালনায় যুক্ত সবাই স্বেচ্ছাসেবী। রোববারের বৃত্তিবিতরণ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবক মো. রাজু আহমেদ, প্রদীপ কুমার পাল, সৈয়দ জহিরুল ইসলাম, আশরাফুজ্জামান বাবলু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী