সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

৩১ দফা বাস্তবায়নে দিরাইয়ে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০২:৩৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০২:৩৮:৩১ অপরাহ্ন
৩১ দফা বাস্তবায়নে দিরাইয়ে মতবিনিময় সভা
দিরাই প্রতিনিধি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দিরাই সরকারি কলেজ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ স¤পাদক ইব্রাহিম কার্দি, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, দিরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরী, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া, সদস্য সচিব মুবিন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের ছাত্রসমাজের জন্য যে উৎপাদনমুখী ছাত্র রাজনীতি রেখে গেছেন তা বাস্তবায়নে তার প্রতিটি সৈনিককে নিরলসভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের উৎপাদনমুখী, সাম্য ও ভ্রাতৃত্বের রাজনীতির পথে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স