সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

হ্যান্ডট্রলির ধাক্কায় আহত ২

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৯:৫৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৯:৫৩:০২ পূর্বাহ্ন
হ্যান্ডট্রলির ধাক্কায় আহত ২
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের ফাতেমানগর গ্রামের সামনে থাকা শয়তান খালী সেতুর পূর্বপাশের সংযোগ সড়কে পাথরবোঝাই ইঞ্জিনচালিত হ্যান্ডট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন বিদ্যুৎ মিস্ত্রি ও তার সহযোগী গুরুতর আহত হয়েছেন। এসময় মোটরসাইকেলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সোমবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- উপজেলার দশধরী গ্রামের দ্বীন ইসলামের ছেলে বিদ্যুৎ মিস্ত্রি তামীম আহমেদ (১৭) ও তার সহযোগী উপজেলার মাহমুদনগর গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে মোসাব্বীর (১৮)। ঘটনার পরপরই হ্যান্ডট্রলি চালক সেখান থেকে সটকে পড়ে। স্থানীয়রা জানান, পাথরবোঝাই হ্যান্ডট্রলিটি উপজেলা সদরের আনন্দমোড় থেকে ধর্সপাশা সরকারি ডিগ্রি কলেজ রোডের দিকে যাচ্ছিল। আর উপজেলা সদরের ব্র্যাক মোড় থেকে মোটরসাইকেলে করে ওই দুইজন মিস্ত্রি উপজেলার আনন্দমোড়ের দিকে আসছিলেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান