সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৯:৫৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১০:০৬:৪৬ পূর্বাহ্ন
তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এসময় ভোক্তা-অধিকারকে সহযোগিতা করেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সুনামগঞ্জ জেলা সভাপতি নাসিরুল হক আফিন্দী, সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ সদর থানার পুলিশ সদস্যরা। সুনামগঞ্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার টুকের বাজারে অভিযান চালিয়ে খালেক এন্ড সন্সকে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না থাকায় এক হাজার টাকা জরিমানা, রিয়া ভেরাইটজ স্টোরকে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তিন হাজার টাকা এবং মালেক এন্ড সন্সকে খোলা ভোজ্য তেলে তেলাপোকাসহ আবর্জনা থাকার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সুনামগঞ্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, এ ধরণের অধিযান জেলার সর্বত্র চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল