সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

ছাত্র ভাইদের কঠোর হাতে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৮:২২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:২২:০৯ পূর্বাহ্ন
ছাত্র ভাইদের কঠোর হাতে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার :: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও সৈয়দা রিজওয়ানা হাসান ওইদিন সকালে সুনামগঞ্জ জেলা শহর থেকে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনের যান। সেখানে হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রম স¤পর্কে খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারেন। আপানাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে বসে সমস্যা নিয়ে আলাপ করতে পারেন। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যেও আলাপ আলোচনা করতে পারেন। সুনামগগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষকদের চিন্তার কোনো কারণ নেই। সরকার এ বিষয়ে যা করণীয় সব করতে। কৃষকেরা যাতে টাকা পান, সেটি নিশ্চিত করা হবে। মধ্যস্বত্বভোগীরা সব জায়গায় আছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আমরা সব সময় কৃষকদের পাশে থেকে এই বছর বোরো ধান ঘরে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি স¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানি স¤পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল