সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৮:২৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:২৪:৩০ পূর্বাহ্ন
দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে সরকারি খাস জমির ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। উপজেলার করিমপুর ইউনিয়নের বাঙ্গালগাও গ্রামে মঙ্গলবার সকাল ৯টার দিকে চাও মিয়া ও আইনুল মিয়ার লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘণ্টারও অধিক সময় ধরে চলা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে গুরুতর আহত মোস্তফা মিয়া (৬০),আফাজ উদ্দিন (৩৩), নুসুর উদ্দিন (৪০), সালমান আহমেদ (২৬), দেলোয়ার হোসেন (৩২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রায়হান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রামের পরিবেশ শান্ত। এখনো কোন মামলা হয়নি। স্থানীয়রা জানান, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে এ গ্রামে সংঘর্ষ, হামলা মামলা লেগেই আছে। আধিপত্য বিস্তার নিয়ে মূলত এ সংঘর্ষ হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ