সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাস গ্রেপ্তার : আসিফ মাহমুদ

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৮:২৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:২৭:০৯ পূর্বাহ্ন
সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাস গ্রেপ্তার : আসিফ মাহমুদ
সুনামকণ্ঠ ডেস্ক :: কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার সকালে রংপুরের পীরগাছায় মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত আসলে এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকা- হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। উপদেষ্টা বলেন, সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনও একটি মহল সক্রিয়। তারা বিনা সুদে ঋণ দেয়ার নামে গ্রামের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিল। এরই মধ্যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ককে গ্রেপ্তার করা হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ২৪ এর আকাক্সক্ষাকে যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে ছয় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আসিফ মাহমুদ। অনুষ্ঠান শেষে তিনি রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালের ঘাট এলাকা পরিদর্শন করেন। উল্লেখ্য, গত সোমবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ